সড়ক দুর্ঘটনায় আহত এটিএন বাংলার সাংবাদিকের মৃত্যু
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার নিজস্ব প্রতিবেদক ইকবাল মোর্শেদ রিপনের (৫৭) মৃত্যু হয়েছে। তিনি বগুড়া প্রেস ক্লাবের সদস্যও ছিলেন। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে, মেয়ে ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
স্থানীয় সংবাদকর্মীরা জানান, গত ২৬ সেপ্টেম্বর রিপন একটি প্রতিবেদনের কাজ শেষ করে ধুনট উপজেলা থেকে বগুড়া শহরে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে