ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনায় যানবাহনে অগ্নিকাণ্ড, নিহত ১৬
ভেনেজুয়েলায় সড়ক দুর্ঘটনায় যানবাহনে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৬ জন নিহত এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) সকালে দেশটির পূর্বদিকে গ্রান মারিসকাল দে আয়াকুচো মহাসড়কে একটি মহাসড়কে পণ্যবাহী একটি ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের প্রধান জুয়ান গঞ্জালেজ।
মৃতের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেন, “এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত।”
ঝুঁকি ব্যবস্থাপনা এবং নাগরিক সুরক্ষার উপমন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা বলেছেন, দুর্ঘটনার শিকার হয়েছে ১৭টি যানবাহন। একটি দ্রুতগামী ট্রাক বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেওয়ায় ঘটনাটি ঘটেছিল।
সূত্র জানায়, এ সময় যানবাহনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে অগ্নিকাণ্ডের ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে উদ্ধারকারীরা সম্পূর্ণভাবে পুড়ে যাওয়া একটি বাসসহ সকল গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে