নিয়োগের চার দিনের মাথায় পদত্যাগ করলেন সহকারী অ্যাটর্নি জেনারেল
নিয়োগ পাওয়ার মাত্র চার দিনের মাথায় সহকারী অ্যাটর্নি জেনারেলের (এএজি) পদ থেকে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালন করতে অপারগতার কথা উল্লেখ করে তিনি আইনমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে সলিসিটর কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন মাহফুজুর রহমান।
পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন সম্ভব হচ্ছে না। তাই স্বেচ্ছায় পদত্যাগ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান।
গত ৩০ জুলাই সরকার ১৭৯ জন আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং ৮৬ জন আইনজীবীকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসেবে নিয়োগ দেয়। সেই তালিকায় মাহফুজুর রহমানও ছিলেন।
এর আগে বিভিন্ন সময়ে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করে নতুন করে এসব নিয়োগ দেওয়া হয়। এ বিষয়ে ৩০ জুলাই আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে।
মতামত দিন