আ. লীগ সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ ওঠার পর সহকারী অ্যাটর্নি জেনারেল মো. নূরুল করিম পদত্যাগ করেছেন।
রোববার (১৬ আগস্ট) রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগপত্রে নূরুল করিম লিখেছেন, ‘আমার ব্যক্তিগত অসুবিধার কারণে আমি আর সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে ইচ্ছুক নই। অতএব, আমি আমার পদ থেকে পদত্যাগপত্র দাখিল করছি। অনুগ্রহ করে আমার পদত্যাগপত্রটি গ্রহণ করার অনুরোধ করছি।’
তবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে, পদত্যাগপত্রে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি নূরুল করিম। তিনি ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়েই পদত্যাগের কথা জানিয়েছেন।
মতামত দিন