বিজয় দিবস নিয়ে মোদির পোস্ট: আসিফ নজরুলের প্রতিবাদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের তীব্র সমালোচনা করেছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আসিফ নজরুল একটি স্ক্রিনশট সংযুক্ত করে মোদির পোস্টের প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ‘আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। এই বিজয়ে ভারত কেবল মিত্র হিসেবে ভূমিকা রেখেছে, এর বেশি কিছু নয়।’
মোদির পোস্টে লেখা ছিল- ‘আজ বিজয় দিবসে আমরা তাদের সাহসিকতা ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ১৯৭১ সালের ঐতিহাসিক বিজয়ে ভারতের জন্য অবদান রেখেছিলেন। তাদের নিঃস্বার্থ নিষ্ঠা ও দৃঢ়সংকল্প আমাদের জাতিকে সুরক্ষিত করেছে এবং গৌরব এনে দিয়েছে। এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব ও অদম্য চেতনার প্রতি শ্রদ্ধার নিবেদন। তাদের ত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে অন্তর্ভুক্ত থাকবে।’
এ পোস্ট নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আবদুল্লাহও। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে তিনি মোদির বক্তব্যের তীব্র সমালোচনা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে