Views Bangladesh Logo

আসিফ মাহমুদের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয়: দুদক সচিব

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ব্যবস্থা নেয়নি বলে জানিয়েছেন দুদক সচিব মো. সাইদুর রহমান খান। আজ বুধবার সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সাইদুর রহমান খান বলেন, 'দুদক প্রাথমিক সত্যতা পেয়েই আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে। স্লিপ অব টাংয়ের বিষয়টি দুদকের জনসংযোগ কর্মকর্তার (পিআর) ব্যক্তিগত ভুল ছিল।'

দুদকের সহকারী পরিচালক ইসমাঈল হোসেনের নেতৃত্বে একটি দল সুপ্রিম কোর্টের রেকর্ড ভবন নির্মাণ প্রকল্পের ঘটনাস্থল ও গণপূর্ত অধিদপ্তরে অভিযান চালায়। এতে প্রকল্পে প্রায় ৬ কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বিএনপি সরকারের আমলে সংঘটিত এক পদোন্নতির ঘটনায় অর্থ লেনদেনের দায় তাঁর ওপর চাপানোর চেষ্টা করছে দুদক। এছাড়া দুদকের এ অভিযানকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেন তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ