এবারের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে: এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন
বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন মাইলফলক অর্জন করেছে, শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য হয়েছে। রোববার সকালে রাজধানীর ওয়েস্টিন হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানান এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি।
তিনি বলেন, ১৫ বছর পর এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ লক্ষণীয় ছিল, যা উচ্চ ভোটে প্রতিফলিত হয়েছে। প্রথমবারের মতো পোস্টাল ভোটিং ব্যবহৃত হয়েছে। তবে তিনি অসন্তোষ প্রকাশ করেন নারীদের অংশগ্রহণ মাত্র ৪ শতাংশ হওয়ায় এবং কিছু দলের কোনো নারী প্রার্থী না থাকায়।
প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভোটের ফলাফল দ্রুত প্রকাশ করা চ্যালেঞ্জ ছিল। বয়স্ক ও প্রতিবন্ধী ভোটারদের জন্য যথাযথ ব্যবস্থা যথেষ্ট ছিল না।
রোহানা হেতিয়ারাসসি আরও পরামর্শ দেন—নির্বাচনী প্রচারণার ব্যয় বিবরণী প্রকাশ করতে হবে এবং গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। তবে মোটমাটিভাবে এবারের গণনা যথাযথ ছিল।
সংস্থার পক্ষ থেকে বলা হয়, নতুন সরকারকে জুলাই পর্যন্ত দায়িত্ব গ্রহণের পর সনদ বাস্তবায়ন করতে হবে। প্রশ্নোত্তর পর্বে রোহানা হেতিয়ারাসসি বলেন, আওয়ামী লীগকে ন্যায়বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় এবং বাংলাদেশের রাজনীতিতে পুনরায় ফিরে আসতে হবে।
মতামত দিন