Views Bangladesh Logo

বীর মুক্তিযোদ্ধা ও চারুশিল্পী গোলাম মোস্তফা আর নেই

মেহেরপুরের বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত চারুশিল্পী গোলাম মোস্তফা (৮২) মারা গেছেন। শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাতিজা তামজিদুর রহমান মুক্তি। তিনি জানান, মৃত্যুর আগে গোলাম মোস্তফা নিজের চোখ ও দেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দান করে গেছেন। তার মরদেহ সেখানে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

গোলাম মোস্তফার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামে। তিনি ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং দেশের বরেণ্য শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছাত্র ছিলেন।

মুক্তিযুদ্ধের একজন বীর যোদ্ধা হিসেবে যেমন তিনি দেশের জন্য অবদান রেখেছেন, তেমনি চারুশিল্পী হিসেবেও দীর্ঘদিন কাজ করে গেছেন। তার মৃত্যুতে মেহেরপুরের সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে এই গুণী ব্যক্তিত্বকে স্মরণ করছেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ