ময়লার গাড়ি পোড়ানোর মামলায় ফখরুল-রিজভীসহ ৮ জন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি পোড়ানো ও ভাঙচুরের মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ আটজনকে খালাস দিয়েছেন আদালত।
বুধবার (২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান এ রায় দেন।
খালাস পাওয়া অপর আসামিরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মুহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরব, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি সদস্য মোয়াজ্জেম হোসেন বাবু, কাজী রেজাউল হক বাবু ও খন্দকার এনামুল হক এনাম।
আসামিপক্ষের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন এসব তথ্য নিশ্চিত করেছেন। এই আইনজীবী বলেন, ১২ বছর পর ২০১২ সালে পল্টন থানায় দায়ের করা মামলা থেকে বিএনপির নেতারা খালাস পেয়েছেন। মামলায় মোট আসামি ছিলেন নয়জন। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১২ সালের ৯ ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানাধীন মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম ও রিজভীর নেতৃত্বে ২০০ থেকে ২৫০ নেতা-কর্মী লাঠিসোটা নিয়ে রাস্তা অবরোধ করেন। এ সময় তারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করেন ও বিস্ফোরণ ঘটান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে