Views Bangladesh Logo

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আরসার কমান্ডারসহ গ্রেপ্তার ২

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও হত্যা মামলার আসামিসহ সশস্ত্র গোষ্ঠী ‘আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি’র (আরসা) এক কমান্ডার ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—আরসা কমান্ডার মোহাম্মদ আলম ওরফে মুছা (৪০) এবং তার সহযোগী আব্দুল হাফেজ (২২)। গত বুধবার রাত ৯টার দিকে উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এপিবিএন অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নম্বর আশ্রয়শিবির এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আরসার সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন।

এপিবিএন সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলম ওরফে মুছা উখিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত ২৯ নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি জানিয়েছে, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ