Views Bangladesh Logo

ডিএমপির সাবেক কমিশনারসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ ১৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)।

চিফ প্রসিকিউটার তাজুল ইসলাম জানান, চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রোববার (২৭ অক্টোবর) এ পরোয়ানা জারি করেন।

গত ১৭ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী ২০ নভেম্বরের মধ্যে তাদের হাজির করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।

আইসিটিতে জুলাই-আগস্ট ‘গণহত্যায়’ জড়িতদের বিচারের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ লক্ষ্যে গঠিত হয়েছে প্রসিকিউশন ও তদন্ত টিম।

এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং দলের ১৪ নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে গুম ও গণহত্যার অভিযোগে ৬০টি অভিযোগ জমা পড়েছে ট্রাইব্যুনালে।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধীদের বিচারে ২০১০ সালের ২৫ মার্চ কার্যক্রম শুরু করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ