হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাত করানোর অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–২-এর বিচারক আনোয়ারুল হক এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আসগার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর তদন্ত প্রতিবেদন পর্যালোচনা শেষে আদালত হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন। তিনি বলেন, পিবিআইয়ের প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, আশরাফুল আলম ওরফে হিরো আলম ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলাকে নায়িকা বানানোর আশ্বাস দেন। পরে প্রতারণামূলকভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁকে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলে অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ অস্বীকার করলে ২০২৫ সালের ২১ এপ্রিল সাদিয়া রহমান মিথিলা নারী ও শিশু নির্যাতন দমন আইনে বগুড়ার আদালতে মামলা দায়ের করেন। মামলার পর পিবিআই তদন্ত চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। তদন্ত প্রতিবেদন গ্রহণ করে আদালত অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে