Views Bangladesh Logo

ভোটের মাঠে সেনা নামবে ২৯ ডিসেম্বর, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র

 VB  Desk

ভিবি ডেস্ক

গামী ২৯ ডিসেম্বর সেনা নামছে ভোটের মাঠে। দ্বাদশ সংসদ নির্বাচনে পুলিশ, র‌্যাব ও বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী মাঠে থাকবে ১৩ দিন। অর্থাৎ, ৭ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠানের পর ১০ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে অন্যান্য বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করবে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য দেওয়া হয়েছে। সেইসঙ্গে এসব বাহিনীর দায়িত্ব সম্পর্কেও উল্লেখ রয়েছে। কমিশনের 'ভেটিং' শেষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের বিষয়ে মন্ত্রণালয় এ পরিপত্র জারি করে বলে জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

পরিপত্রে বলা হয়, ভোটকেন্দ্রের নিরাপত্তা- মেট্রোপলিটন এলাকা, মেট্রোপলিটন এলাকার বাইরে ও পার্বত্য এবং দুর্গম এলাকার সাধারণ ভোটকেন্দ্রে সর্বোচ্চ ১৫-১৬ জন এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে সর্বোচ্চ ১৬-১৭ জন পুলিশ, আনসার ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে। তবে রিটার্নিং ককর্মকর্তা চাইলে সংখ্যা বাড়াতে বা কমাতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভোটকেন্দ্র প্রতি ১৫-১৭ জন নিরাপত্তা সদস্য নিয়োজিত থাকবে। স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সশস্ত্র বাহিনী। ভোটের আগে ও পরের ১৩ দিন আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্রবাহিনী মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। আনসার-ভিডিপিসহ ভোটকেন্দ্রের নিরাপত্তা সদস্যরা ভোটের আগের দুই দিন ও পরের দুই দিন মিলিয়ে পাঁচদিন নিয়োজিত থাকবেন।

এর আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষৎ করেন। সেখানে রাষ্ট্রপতিকে ভোটের মাঠে সেনা মোতায়েনের বিষয়ে অনুরোধ জানিয়েছিলেন সিইসি, যাতে ‘নীতিগত সম্মতি’ দিয়েছিলেন রাষ্ট্রপতি। ওই বৈঠকের পরদিনই ইসি এ সংক্রান্ত চিঠি পাঠায় সশস্ত্রবাহিনী বিভাগে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ