Views Bangladesh Logo

রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

 VB  Desk

ভিবি ডেস্ক

রাঙামাটির বাঘাইছড়ির দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) একটি আস্তানায় অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। তাদের এই অভিযানকে কেন্দ্র করে গুলিবিনিময়ের ঘটনাও ঘটে। সবশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত সেনা অভিযানে একটি একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানটির বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, ‘অভিযানের সময় আস্তানা থেকে সেনাবাহিনীর ওপর গুলি চালানো হয়। জবাবে বাহিনীও পাল্টা গুলি চালায় এবং একে-৪৭সহ বিভিন্ন অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।’

আইএসপিআর আরও জানায়, সেনা অভিযানটি এখনো চলমান রয়েছে। অভিযান শেষ হলে বিস্তারিত তথ্য জানানো হবে।

উল্লেখ্য, চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ইউপিডিএফ দীর্ঘদিন ধরে একটি সশস্ত্র আঞ্চলিক সংগঠন হিসেবে সক্রিয় রয়েছে। তাই এই অঞ্চলে নিয়মিত অভিযান পরিচালনা করে অবৈধ সশস্ত্র ঘাঁটি উচ্ছেদ এবং আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ