Views Bangladesh Logo

ভারতের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের তেলেঙ্গানা রাজ্যে দেশটির বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাজ্যটির মেদাক জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে বলা হয়, নিহতদের মধ্যে একজন বিমানবাহিনীর প্রশিক্ষক, অন্যজন প্রশিক্ষণার্থী। ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকেও দুর্ঘটনার খবর নিশ্চিত করা হয়েছে।

একটি এক্স পোস্টের মাধ্যমে বিমানবাহিনীর পক্ষ থেকে বলা হয়, পিলাটাস পিসি-৭ এমকে-২ মডেলের প্রশিক্ষণ উড়োজাহাজটি হায়দরাবাদের ভারতীয় বিমানবাহিনী একাডেমি (এএফএ) থেকে উড্ডয়ন করেছিল। নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে দুজন পাইলট নিয়ে সেটি আকাশে উড়েছিল। এ দুর্ঘটনার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

এদিকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ