Views Bangladesh Logo

গুজব ও বিভ্রান্তি এড়িয়ে চলার আহ্বান সেনাপ্রধানের

 VB  Desk

ভিবি ডেস্ক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বাংলাদেশে জরুরি অবস্থা জারির গুজব উড়িয়ে দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং বিভ্রান্তিকর তথ্যের বিরুদ্ধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

সোমবার (২৪ মার্চ) ঢাকা সেনানিবাসে “অফিসার্স অ্যাড্রেস” অনুষ্ঠানে তিনি বলেন, ‘গুজবে কান না দিয়ে সেনা সদস্যদের দায়িত্ব পালনেই মনোযোগী থাকতে হবে। তিনি সেনাবাহিনীর নিষ্ঠা, পেশাদারিত্ব ও ধৈর্যের প্রশংসা করেন।’

অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চলের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা অনুষ্ঠানে সরাসরি অংশ নেন, আর ঢাকার বাইরে থাকা কর্মকর্তারা ভার্চুয়ালি যুক্ত হন। সভায় উপস্থিত একাধিক সূত্র সেনাপ্রধানের বক্তব্যের বিষয়টি নিশ্চিত করেছে।

সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ঘিরে রাতভর নানা গুজব ছড়ানোর পর তার এ বক্তব্য আসে। জরুরি অবস্থা বা সামরিক আইন জারির সম্ভাবনা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল।

সেনাপ্রধান বলেন, ‘দেশ ও জনগণই আমাদের প্রধান অগ্রাধিকার।’ তিনি জানান, সেনাবাহিনী ছয় মাসের বেশি সময় ধরে প্রশাসনের সহায়তায় কাজ করছে। শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সেনা সদস্যদের ধৈর্য ধরতে বলার পাশাপাশি তিনি উসকানিতে পা না দেয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘উসকানিতে প্রতিক্রিয়া দেখালে অস্থিতিশীলতা বাড়বে। আমাদের প্রধান দায়িত্ব দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা। বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন। জাতি আমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, সেই প্রত্যাশা পূরণ করাই আমাদের পবিত্র দায়িত্ব।’

সেনাপ্রধান আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর স্বীকৃতির কথাও উল্লেখ করেন। তিনি জানান, জাতিসংঘ মহাসচিব বাহিনীর শান্তিরক্ষা মিশনে অবদানের প্রশংসা করেছেন।

এ ছাড়া তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১০ম ইনফ্যান্ট্রি ডিভিশনের ইফতার আয়োজনের কথা বলেন, ‘যেখানে জাতিসংঘ মহাসচিবও উপস্থিত ছিলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সিনেটর গ্যারি পিটার্সের সঙ্গে তার বৈঠকের কথাও উল্লেখ করেন, যেখানে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ