Views Bangladesh Logo

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

চার দিনের সরকারি জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে তিনি ঢাকায় পৌঁছান।

সফরকালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান। এ সময় তিনি এশিয়ান অলিম্পিক কাউন্সিলের (ওসিএ) সভাপতি শেখ জোয়ান বিন হামাদ আল থানির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং বিভিন্ন দেশের অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিদের সঙ্গে আলোচনায় মিলিত হন।

এসব উচ্চপর্যায়ের বৈঠকে আন্তর্জাতিক ক্রীড়া সহযোগিতা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে, যা বাংলাদেশের ক্রীড়া খাতের উন্নয়ন এবং বৈশ্বিক ক্রীড়াঙ্গনে দেশের সম্পৃক্ততা আরও সম্প্রসারণে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ