মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মালয়েশিয়া সফর শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী তারেক রহমানের প্রতিনিধি হিসেবে সেনাপ্রধান গত ১৯ এপ্রিল মালয়েশিয়ায় যান। কুয়ালালামপুরে অনুষ্ঠিত 'দ্য ডিফেন্স সার্ভিসেস এশিয়া (ডিএসএ) ও ন্যাশনাল সিকিউরিটি এশিয়া (ন্যাটশেক)-২০২৬' প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষাব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি এবং নিরাপত্তা ও যুদ্ধসরঞ্জাম পরিদর্শন করেন।
এ ছাড়া 'এশিয়ান সিকিউরিটি অ্যাট দ্য ইমার্জিং টেকনোলজিস' শীর্ষক অষ্টম পুত্রজায়া ফোরামেও অংশ নেন সেনাপ্রধান। সফরকালে তিনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিরক্ষাসংক্রান্ত সহযোগিতা, যৌথ উদ্যোগ ও প্রশিক্ষণ বিষয়ে আলোচনা করেন।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে