Views Bangladesh Logo

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

 VB  Desk

ভিবি ডেস্ক

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

শনিবার (২৬ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টাকে তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও কানাডা সফর সম্পর্কে অবহিত করেন সেনাপ্রধান।

যুক্তরাষ্ট্র ও কানাডায় ১১ দিনের সরকারি সফর শেষে শুক্রবার (২৫ অক্টোবর) দেশে ফেরেন সেনাপ্রধান।

সফরকালে সেনাপ্রধান জাতিসংঘ সদরদপ্তরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের সঙ্গে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি মার্কিন সেনাপ্রধানসহ যুক্তরাষ্ট্র ও কানাডার উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ