সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেছেন সেনাপ্রধান
সরকারি সফরে যুক্তরাষ্ট্রে গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৮ মার্চ) তিনি এই সফরে রওনা হন।
রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে জানানো হয়, সফরকালে জর্জিয়া স্টেট ক্যাপিটলের উদ্যোগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গৃহীত একটি সম্মাননা প্রস্তাব অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। পাশাপাশি, সিনেট চেম্বারে আয়োজিত একটি বিশেষ লেকচার অনুষ্ঠানেও উপস্থিত থাকার কথা রয়েছে তার।
এ ছাড়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও অংশ নেবেন সেনাপ্রধান।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে