হজ পালনে সৌদি আরব গেলেন সেনাপ্রধান
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব সফরে গেছেন। শুক্রবার (২২ মে) স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে তিনি এ সফরে গেছেন।
সফরকালে পবিত্র নগরী মক্কা ও মদিনাতে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন সেনাপ্রধান।
আইএসপিআর জানায়, হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফেরার কথা রয়েছে সেনাপ্রধানের।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে