Views Bangladesh Logo

দক্ষিণ সুদান ও আবেই পরিদর্শনে গেছেন সেনাপ্রধান

 VB  Desk

ভিবি ডেস্ক

পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ সুদান এবং আবেই পরিদর্শনে গেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গত শনিবার তিনি ঢাকা ত্যাগ করেন।

আইএসপিআরের তথ্যমতে, সফরকালে সেনাপ্রধান দক্ষিণ সুদান ও অ্যাবিয়েই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্টগুলোর সার্বিক কার্যক্রম পরিদর্শন করবেন। এ ছাড়াও উভয় স্থানের রাষ্ট্রীয় এবং মিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ