বান্দরবানে কেএনএফের আস্তানা ধ্বংস, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) একটি গোপন আস্তানা ধ্বংসের পর বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, রুমা উপজেলার দুর্গম অঞ্চলে সেনাবাহিনী এই অভিযান চালায়।
ক্রমবর্ধমান সহিংসতার পর গতবছরের অক্টোবর পর্যন্ত বছরজুড়ে পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে কেএনফের বিরুদ্ধে যৌথ অভিযান চলে।
সন্ত্রাসী গ্রুপটি এবং কর্তৃপক্ষের মধ্যে আলোচনার পর সহিংসতা বন্ধ ছিল। তবে চলতি বছরের এপ্রিলের শুরুতে কেএনএফের সদস্যরা দুর্ধর্ষ ব্যাঙ্ক ডাকাতি করলে ফের অভিযানে নামে যৌথবাহিনী।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে