রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দল, অভিযানে যৌথবাহিনী
দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় একদল ডাকাত প্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে।
সূত্র জানিয়েছে, ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ উপস্থিত সবাইকে সংঘবদ্ধ ডাকাত দল জিম্মি করে রেখেছে।
ডাকাতদের আটক ও জিম্মিদের উদ্ধারে পুলিশ, সেনাবাহিনী ও র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাংকটি ঘিরে রেখেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
তারা জানান, দুপুরের দিকে হঠাৎ ব্যাংক এলাকা থেকে ডাক-চিৎকার শুনে তারা দৌঁড়ে যায়। এ সময় ডাকাত দল ভবনের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা কেঁচিগেইট তালা দিয়ে দেয়।
এলাকাবাসী দ্রুত পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর র্যাব, সেনাবাহিনী এসে উপস্থিত হয়।
শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে