Views Bangladesh Logo

বাতিল হয়ে গেল আর্জেন্টিনা-স্পেনের ফিনালিসিমা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইউরো ২০২৪ জয়ী স্পেন এবং কোপা আমেরিকা ও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে নির্ধারিত ‘ফিনালিসিমা’ ম্যাচটি বাতিল করেছে উয়েফা। আগামী ২৭ মার্চ কাতারে ম্যাচটি আয়োজন হওয়ার কথা ছিল।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বিকল্প ভেন্যু ও নতুন সূচি নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার অভাবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

উয়েফা জানিয়েছে, ‘পরিস্থিতি ও সময়ের কারণে দল দুটি কাতারে মর্যাদাপূর্ণ ট্রফির জন্য লড়ার সুযোগ হারাল, যা চরম হতাশার।’

উয়েফা কাতারের বিকল্প হিসেবে মাদ্রিদে খেলার প্রস্তাব, দুই লেগে লড়াই এবং ইউরোপের নিরপেক্ষ ভেন্যু প্রস্তাব করলেও আর্জেন্টিনা সবগুলো প্রত্যাখ্যান করেছে। শেষ পর্যন্ত নির্ধারিত তারিখে কোনো সমঝোতা না হওয়ায় ম্যাচ বাতিল ঘোষণা করা হয়েছে।

ফিনালিসিমা মূলত কোপা আমেরিকা এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ীদের মধ্যে আয়োজন হয়। ২০২২ সালে লন্ডনের ওয়েম্বলিতে আর্জেন্টিনা ইতালিকে হারিয়ে এই টুর্নামেন্টের প্রথম শিরোপা জিতেছিল। একই বছর আর্জেন্টিনা কাতারে বিশ্বকাপও জিতে নিয়ে তার উৎকর্ষ দেখিয়েছে।

ম্যাচ বাতিল হওয়ায় ফুটবল ভক্তরা লিওনেল মেসির বিপক্ষে স্প্যানিশ তারকা লামিন ইয়ামালের খেলায় দ্বৈরথ দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ