বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে নাম প্রত্যাহার আর্জেন্টিনার
আর্জেন্টিনা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী পাবলো কুইর্নো এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুইর্নো জানান, এই প্রত্যাহার প্রক্রিয়া ইতিমধ্যে কার্যকর হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, আর্জেন্টিনা এখন থেকে দ্বিপাক্ষিক চুক্তি এবং আঞ্চলিক সহযোগিতার ভিত্তিতে নিজস্ব স্বাস্থ্যনীতি ও স্বায়ত্তশাসন বজায় রেখে আন্তর্জাতিক স্বাস্থ্য কার্যক্রম পরিচালনা করবে।
এর আগে যুক্তরাষ্ট্রও সংস্থাটি থেকে নিজেদের প্রত্যাহার করেছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে