Views Bangladesh Logo

মার্চে যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্চে চীনের পরিবর্তে যুক্তরাষ্ট্রে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা ফুটবল দল।  হংকংয়ে ইন্টার মায়ামির হয়ে আর্জেন্টাইন অধিনায়ক মেসির মাঠে না নামার ঘটনায় চীনে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচের সফরসূচি বাতিল করে দেশটির ক্রীড়া কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বৃহস্পতিবার আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন জানায়, আগামী ২২ মার্চ ফিলডেলফিয়ার লিঙ্কন ফিনান্সিয়াল স্টেডিয়ামে এল সালভাদর ও ২৬ মার্চ লস অ্যাঞ্জেলেসের কলিজিয়াম স্টেডিয়ামে নাইজেরিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এর আগে চীনের হাংজুতে নাইজেরিয়া ও বেইজিংয়ে আফ্রিকান চ্যাম্পিয়ন আইভরি কোস্টের বিপক্ষে খেলার কথা ছিল মেসিদের।

ম্যাচটি দেখার জন্য প্রায় ৪০ হাজার টিকেট কিনেছিল মেসি ভক্তরা। এমনকি ৩৬ বছর বয়সী প্রিয় তারকাকে দেখতে এক হাজার হংকং ডলারের টিকেটও বিক্রি হয়েছিল। কিন্তু ম্যাচে মেসিকে দেখতে না পেয়ে ভক্তরা ইন্টার মিয়ামির কোচ জেরার্ডো মার্টিনো ও মালিক ডেভিড বেকহ্যামকে উদ্দেশ্য ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়।

আগামী জুনে যুক্তরাষ্ট্রের মাটিতে কোপা আমেরিকার আসর বসবে। তার আগে আইভরি কোস্ট ও নাইজেরিয়ার সঙ্গে খেলতে চেয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ