Views Bangladesh Logo

১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, শাস্তি পেলেন আরও তিন ফুটবলার

Sports Desk

ক্রীড়া ডেস্ক

২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর স্পেনের খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসসহ চার ফুটবলারকে নিষেধাজ্ঞা ও জরিমানা করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন (ফিফা)।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে শাস্তির বিষয়টি জানায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। খেলোয়াড়দের পাশাপাশি আর্জেন্টিনা দলকেও শাস্তি দেওয়া হয়েছে। নিজেদের মাঠে পরবর্তী দুটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে তাদের। তবে এর মধ্যে একটি ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত থাকবে।

বোকা জুনিয়র্সের খেলোয়াড় পারেদেসকে আন্তর্জাতিক ফুটবলে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাঁকে ৯০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

গত ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলে স্পেনের কাছে হারে আর্জেন্টিনা। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই সময় স্পেনের গাভিকে মাটিতে ফেলে দেওয়ার পাশাপাশি এরিক গার্সিয়ার গলা চেপে ধরার অভিযোগ ওঠে পারেদেসের বিরুদ্ধে। এরপর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি শুরু হয়।

আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মলিনাকেও সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাঁকে ৯০ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

এ ছাড়া আর্জেন্টিনার মিডফিল্ডার থিয়াগো আলমাদা এবং স্পেনের মিডফিল্ডার গাভিকে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে। তাঁদের প্রত্যেককে ৩০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ