সাপের কামড়ের পরও খেলা দেখলেন, ঘণ্টাখানেক পর মারা গেলেন আর্জেন্টিনা সমর্থক
রংপুরের মিঠাপুকুরে সাপের কামড়ের পরও হাসপাতালে না গিয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে থাকেন হাবিবুর রহমান (৬০) নামে এক আর্জেন্টিনা সমর্থক। পরে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রোববার (১৯ জুলাই) রাতে উপজেলার আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বড় পর্দায় বিশ্বকাপের ফাইনাল দেখতে যাওয়ার পথে মেঠোপথে হাবিবুর রহমানকে একটি সাপে কামড় দেয়। তবে তিনি তাৎক্ষণিক চিকিৎসা না নিয়ে খেলা দেখতে থাকেন।
প্রায় এক ঘণ্টা পর শারীরিক অবস্থার অবনতি হলে তিনি আশপাশের লোকজনকে জানান যে তাকে সাপে কামড় দিয়েছে। পরে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যান্টিভেনমসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি।
নিহতের ভাগনে জিল্লুর রহমান বলেন, সাপে কামড়ানোর পর দ্রুত চিকিৎসা না নেওয়ায় হাবিবুর রহমানের মৃত্যু হয়েছে। তিনি আর্জেন্টিনা ফুটবল দলের একজন সমর্থক ছিলেন।
মতামত দিন