Views Bangladesh Logo

ফিনালিসিমা বাতিল হওয়ায় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বহুল প্রতীক্ষিত ফিনালিসিমা ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইউরো চ্যাম্পিয়ন স্পেনের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ ছিল তুঙ্গে। বিশেষ করে লিওনেল মেসি ও তরুণ তারকা লামিন ইয়ামালের সম্ভাব্য দ্বৈরথ নিয়ে ছিল বাড়তি উত্তেজনা।

আগামী ২৭ মার্চ দোহায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে সৃষ্ট সংঘাত পরিস্থিতির কারণে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। আয়োজক সংস্থা উয়েফা বিকল্প ভেন্যু ও সূচির প্রস্তাব দিলেও তা গ্রহণ করেনি আর্জেন্টিনা। ফলে শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে সময় নষ্ট না করে দুই দলই প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে। স্পেন ২৭ মার্চ ভিয়ারিয়ালে সার্বিয়ার বিপক্ষে মাঠে নামবে। অন্যদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ৩১ মার্চ নিজেদের মাঠ বুয়েনস এইরেসে গুয়াতেমালার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে।

ফিনালিসিমা বাতিল হওয়ায় হতাশ ফুটবলপ্রেমীরা, তবে প্রীতি ম্যাচের মাধ্যমে প্রস্তুতি চালিয়ে যাবে দলগুলো—এটাই এখন স্বস্তির খবর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ