Views Bangladesh Logo

এক পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আলজেরিয়া ম্যাচ থেকে একটি পরিবর্তন নিয়ে অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েলের জায়গায় নামছেন নাহুয়েল মলিনা। আলজেরিয়ার বিপক্ষে প্রথমার্ধেই চোট পেয়ে মাঠ ছাড়েন মন্তিয়েল, যদিও তার সমস্যা গুরুতর নয় বলে জানা গেছে।

বিশ্বকাপের ‘জে’ গ্রুপের ম্যাচে সোমবার যুক্তরাষ্ট্রের আরলিংটনের এটি অ্যান্ড টি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।

আর্জেন্টিনা একাদশ: এমি মার্তিনেজ, মলিনা, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, মেদিনা, দি পল, এঞ্জো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, আলমাদা, মেসি, লাওতারো মার্তিনেজ।

আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ইতিহাসে মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছেন লিওনেল মেসি। দুজনেরই বিশ্বকাপে গোল এখন ১৬টি। অস্ট্রিয়ার বিপক্ষে জিতলে নকআউট পর্ব নিশ্চিত করবে আর্জেন্টিনা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ