Views Bangladesh Logo

জিম্মি চার বাংলাদেশি জেলেকে এখনো মুক্তি দেয়নি আরাকান আর্মি

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের টেকনাফের নাফ নদের মোহনা থেকে অপহরণের ছয় দিনেও চারজন বাংলাদেশি জেলেকে মুক্তি দেয়নি আরাকান আর্মি (এএ)। গভীর উদ্বেগে রয়েছেন জিম্মি জেলেদের পরিবারগুলো।

অপহৃত জেলেরা হলেন মাছ ধরা ট্রলারের মাঝি মোহাম্মদ হাসান (৩০), আবদু রাকিম (২০), মো. জাবের (২৬) এবং মো. হাসান (১৬)। তারা সবাই উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দা।

গত ১০ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে নাফ নদে মাছ ধরার সময় শাহপরীর দ্বীপের গোলারচর মোহনার নাইক্ষ্যংদিয়া থেকে তাদের ট্রলারসহ তুলে নেয় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি।

মাঝি মোহাম্মদ হাসানের স্ত্রী নুরা নাহার বেগম তার আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘আমার স্বামী এবং শাহপরীর দ্বীপের আরও তিন জেলেকে আরাকান আর্মি ছয় দিন ধরে আটকে রেখেছে। গত দুদিন ধরে তাদের  সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন। আমরা অত্যন্ত চিন্তিত।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ আহসান উদ্দিন বলেন, ‘আইন প্রয়োগকারী সংস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে। আমরা আশা করি, আরাকান আর্মির হেফাজত থেকে মুক্তি পেয়ে শিগগিরই বাড়ি ফিরে আসবেন অপহৃত জেলেরা।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ