Views Bangladesh Logo

টেকনাফে নাফ নদ থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

 

সোমবার (১৫ জুন) সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ সংলগ্ন সমুদ্রসীমা থেকে দুটি ইঞ্জিনচালিত মাছ ধরার বোটসহ তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়।

অপহৃত জেলেরা হলেন- সৈয়দ আলম, সৈয়দুর রহমান, মো. ফয়সাল, আবদুল জলিল, মো. আজম, মো. হেলাল ও আজম উল্লাহ।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ৭ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। তারা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের ফেরত আনা বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।

এ প্রসঙ্গে শাহপরীর দ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান বলেন, নাফ নদের মোহনা থেকে ৭ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ