Views Bangladesh Logo

পাকিস্তানের কোচিং প্যানেলে ইয়াসির আরাফাত

 VB  Desk

ভিবি ডেস্ক

আগামী মাসে নিউজিল্যান্ড সফরে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজে পাকিস্তানের হাাই পারফরমেন্স কোচ হিসেবে নিয়োগ পেলেন দেশটির সাবেক পেসার ইয়াসির আরাফাত।

চলমান অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের হাই পারফরমেন্স কোচের দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার সাইমন হেলমট। ব্যক্তিগত কারণে নিউজিল্যান্ড সফরে দায়িত্ব পালন করবেন না তিনি। এজন্য পাকিস্তান কোচিং প্যানেলে যুক্ত করা হয়েছে আরাফাতকে। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডে কোচিং করানোর অভিজ্ঞতা আছে ৪১ বছর বয়সী আরাফাতের। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পাকিস্তান দলের সদস্য ছিলেন তিনি। দেশের হয়ে ৩টি টেস্ট, ১১টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টিতে যথাক্রমে- ৯, ৪ ও ১৬ উইকেট শিকার করেছেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপের পর থেকে পরিবর্তনের ঝড় উঠেছে পাকিস্তান ক্রিকেটে। টিম ডিরেক্টর আর্থার ও প্রধান কোচ গ্র্যান্ট ব্রাডবার্নের জায়গায় দলের প্রধান দু’টি দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। এছাড়াও উমর গুলকে পেস বোলিং কোচ, সাঈদ আজমলকে স্পিন বোলিং কোচ এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক এডাম হোলিওককে ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে। তিন ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বাবর আজম। টেস্টে শান মাসুদ ও টি-টোয়েন্টিতে দায়িত্ব পান শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ড সফরে ১২ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ