Views Bangladesh Logo

'চালচিত্র' সিনেমায় রহস্যময় লুকে অপূর্ব

নপ্রিয় ঢালিউড তারকা জিয়াউল ফারুক অপূর্ব কলকাতায় তার প্রথম থ্রিলার সিনেমা ‘চালচিত্র’-এ রহস্যময় লুকে দর্শকদের মাঝে হাজির হয়েছেন।

এই সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হতে যাচ্ছে জনপ্রিয় এ তারকার। ইতোমধ্যে অপূর্বের ভক্তদের বাহিরেও সিনেমাপ্রেমীদের মাঝে তুমুল আলোচনার ঝড় উঠেছে সিনেমাটি নিয়ে। আগামী ২০ ডিসেম্বর বড়দিনে মুক্তির কথা রয়েছে।

গত অক্টোবরে সিনেমাটির মাত্র ৪০ সেকেন্ডের টিজার প্রকাশ পেয়েছিল। সেখানেই সিনেমার রহস্য ও উত্তেজনার আভাস পাওয়া গিয়েছিল। দর্শকরাও পছন্দ করেছেন সেটি।

তারকাবহুল এ সিনেমায় টোটা রায় চৌধুরী, রাইমা সেন, ব্রাত্য বসু, অনির্বাণ চক্রবর্তীদের ভিড়ে নজর কেড়েছিলেন অপূর্ব। এবার মুক্তির বার্তা দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো সিনেমার পোস্টার। যেখানে অপূর্বকে তুলে ধরা হয়েছে একক ও অন্যরকম রহস্যময় আবহে।

প্রযোজনা প্রতিষ্ঠান ‘ফ্রেন্ডস কমিউনিকেশন’ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে সিনেমার প্রথম পোস্টারটি শেয়ার করেছে। যেখানে প্রশংসায় ভাসছেন অপূর্ব।

প্রকাশিত অপূর্বর লুকে দেখা যাচ্ছে, মুখভর্তি খোঁচা দাড়ি, ধূসর বর্ণের চোখে তাকিয়ে হাসছেন। ডান চোখের উপরটা থেঁতলে আছে। ক্যাপশনে লেখা, ‘তার নাম কেউ জানে না কিন্তু তাকে ছাড়া খুনি ধরা অসম্ভব।’ নেটিজেনদের ধারণা, চালচিত্র’র কিস্তিমাত অপূর্বই করেছেন!

‘চালচিত্র’-এর কাহিনি কলকাতার পটভূমিতে গড়ে উঠেছে। যেখানে পূজার আগে একের পর এক তরুণী হত্যার ঘটনা ঘটে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার এক দল কর্মকর্তা এই কেস সমাধান করার জন্য মাঠে নামেন। তদন্তের পর তারা বুঝতে পারেন, এই হত্যাকাণ্ডগুলো ১২ বছর আগের একটি সমাধানহীন ঘটনার সঙ্গে মিলে যাচ্ছে।

সিনেমাটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গল্পটি এত চমৎকার যে, লোভ সামলাতে পারিনি। শুধু গল্পই নয়, চরিত্রও বেশ ইন্টারেস্টিং। যেটা আরও বেশি আমাকে টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ করেছি। আমি যেন নিজের অভিনয় দিয়ে বাংলাদেশের মান রাখতে পারি, দর্শকের মন জয় করতে পারি, সর্বোচ্চভাবে সেই চেষ্টা করেছি। অপেক্ষায় আছি সিনেমাটি মুক্তির জন্য। দর্শক-ভক্তদের মতো আমারও অনেক প্রত্যাশা এটি নিয়ে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ