Views Bangladesh Logo

মেয়ের ছবি প্রকাশ করলেন অপূর্ব

কন্যা আনায়ার ছবি প্রথমবারের মতো প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ভালোবাসা দিবস ঘিরেই মেয়েকে কোলে নিয়ে তোলা দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা ছবিতে একটিতে দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে স্নেহভরে তাকিয়ে আছেন অপূর্ব। অন্য ছবিতে অপূর্ব, তার স্ত্রী শাম্মা দেওয়ান এবং ছোট্ট আনায়াকে একসঙ্গে দেখা গেছে।

ছবির ক্যাপশনে অপূর্ব লিখেছেন, এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।

ছবি পোস্টের আট ঘণ্টার মধ্যেই তাতে ১৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পড়ে এবং দেড় শতাধিক মন্তব্য জমা হয়। ভক্ত-অনুরাগীরা শুভকামনা ও ভালোবাসায় ভরিয়ে দেন মন্তব্যঘর।

২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। গত বছরের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে জন্ম নেয় তাদের কন্যা আনায়া।

এর আগে ২০১১ সালের ২১ ডিসেম্বর অদিতিকে বিয়ে করেন অপূর্ব। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয়। এই দম্পতির সংসারে আয়াশ নামে এক পুত্রসন্তান রয়েছে। অদিতির আগে অভিনেত্রী প্রভাকেও বিয়ে করেছিলেন অপূর্ব, তবে সেই সংসার বেশি দিন স্থায়ী হয়নি।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ