Views Bangladesh Logo

১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

 VB  Desk

ভিবি ডেস্ক

বিগত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বার্তায় বিষয়টি জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর উপপ্রধান তথ্য কর্মকর্তা ফয়সল হাসান।

বার্তায় বলা হয়, আওয়ামী লীগ সরকারের সময়ে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে যে ১০০৬টি মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক হিসেবে বিবেচিত হয়েছে, সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ