Views Bangladesh Logo

একাদশে ভর্তি, সময় বাড়ল আবেদনের

 VB  Desk

ভিবি ডেস্ক

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের আবেদনের সময় দুদিন বাড়ানো হয়েছে।

ভর্তিচ্ছুরা আগামী ১৩ জুন বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবে। এর আগে ১১ জুন পর্যন্ত আবেদনের সময় ছিল।

পুনঃনিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হবে, তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

এবারও শিক্ষার্থীদের ফলের ভিত্তিতে অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। তিন পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে। অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা একাদশে ভর্তির আবেদন করতে পারবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ