Views Bangladesh Logo

৪৭তম বিসিএসের আবেদন স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

গামীকাল মঙ্গলবার থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরু হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিসিএসসহ সরকারি চাকরিতে আবেদন ফি ২০০ টাকা করা হয়েছে। তবে এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন এখনো জারি হয়নি। এজন্য ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করা হয়েছে।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরিতে আবেদনের ফি কমানোর প্রজ্ঞাপন জারি হওয়ার পর ৪৭তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হবে। অল্প কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও জানান তিনি।

গত ২৮ নভেম্বর পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে চাকরিপ্রত্যাশীদের আগামীকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) থেকে ৪৭তম বিসিএসের আবেদন শুরুর কথা জানানো হয়েছিল।

৪৭তম বিসিএসের মাধ্যমে ৩ হাজার ৪৮৭ জনকে ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে।

সাধারণ ক্যাডারে ৬২৭, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ১ হাজার ৮৩৩, সাধারণ শিক্ষায় ৯১৯ জন, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ৩৬ জন ও কারিগরি শিক্ষায় ১২ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।

আবেদনের জন্য চলতি বছরের ১ নভেম্বর সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ