Views Bangladesh Logo

জাতীয় শোক দিবসের ছুটি নিয়ে হাইকোর্টের রায় স্থগিত

 VB  Desk

ভিবি ডেস্ক

৫ আগস্টকে ‘জাতীয় শোক’ দিবসের ছুটি ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

সোমবার (২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে চলতি বছরের গত ১৩ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৫ আগস্টের ছুটি বাতিল করা হয়। সেই সঙ্গে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে জাতীয় শোক দিবসে সাধারণ ছুটি বাতিলের বিষয়টি উপদেষ্টামণ্ডলীর বৈঠকে অনুমোদন দেয়া হয়।

উল্লেখ্য, ২০০৮ সালে হাইকোর্টের এক রায়ে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস পুনর্বহাল করা হয়। এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগ প্রথম জাতীয় শোক দিবস পালন করে। এরপর ২০০২ সালে বিএনপি তা বাতিল করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ