অ্যাপে জানা যাবে ইফতারে কোন কোন মসজিদে বিরিয়ানি দেবে
এবার অ্যাপেই জানা যাবে রোজায় কোন মসজিদে ইফতারে বিরিয়ানি কিংবা তেহারি দেবে। এই অ্যাপে রিয়েল টাইমে দেখা যাবে কোন মসজিদে বিরিয়ানি ইফতারে বিরিয়ানি বা তেহারি দেওয়া হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'বিরিয়ানি দিবে’ নামে এই অভিনব অ্যাপটি তৈরি করেছেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। রাজধানীর ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি(আইইউবিএটি)-তে কম্পিউটর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন তিনি।
রমজানে ঘরে কিংবা রেস্টুরেন্টে বিরিয়ানি-তেহারি খেলেও সবার আগ্রহ থাকে ইফতারে মসজিদে দেওয়া বিরিয়ানি নিয়ে। প্রতি বছর এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় দেখা যায় নানান ধরনের মজার পোস্ট, মিম।
সেই ভাবনা থেকেই এই অ্যাপ তৈরি করে ফেলেন আব্দুল্লাহ আল জুবায়ের প্রিন্স। যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়া সয়লাব। চলছে মজার ছলে নানান মন্তব্যের বন্যা। এখানে লাইভ লোকেশন অ্যাড করা যায় ওয়েবসাইট ও অ্যাপে।
যে কেউ চাইলে এখানে ভিজিট করে এই বিরিয়ানি খাওয়ার সুযোগ পেতে পারে। ফলে অন্যান্য ব্যবহারকারীরাও দেখতে পাবেন কোথায় আজ কোন মসজিদে দেওয়া হচ্ছে বিরিয়ানি। আপনার এলাকার মসজিদে যদি আজ বিরিয়ানি বা তেহারি দেয় তাহলে আপনিও এই অ্যাপে তা আপডেট করতে পারেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে