Views Bangladesh Logo

‘নজরুল পুরস্কার’ পাচ্ছেন আনোয়ারুল হক ও শবনম মুশতারী

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গানের চর্চা, প্রসার এবং তার জীবন ও সৃষ্টিকে ঘিরে গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘নজরুল পুরস্কার ২০২৫’ পাচ্ছেন অধ্যাপক ও গবেষক আনোয়ারুল হক এবং খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী শবনম মুশতারী।

শনিবার (২৪ মে) বাংলা একাডেমির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রোববার বিকেলে বাংলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য নজরুল জয়ন্তীর অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করা হবে।

এই পুরস্কারের অর্থমূল্য ধরা হয়েছে প্রতিজনের জন্য ১ লাখ টাকা। সঙ্গে দেয়া হবে সম্মাননা স্মারক ও উত্তরীয়।

ষাটের দশকের শুরু থেকে নজরুল সংগীতের চর্চায় যুক্ত শবনম মুশতারী দীর্ঘদিন ধরে এই ধারার অন্যতম উজ্জ্বল নাম। এক সময় বাংলাদেশ টেলিভিশনের নজরুলসংগীত মানেই ছিল শবনম মুশতারীর উপস্থিতি। নজরুলের গান নিয়ে তার প্রকাশিত অ্যালবামগুলোর মধ্যে ‘লাইলী তোমার এসেছে ফিরিয়া’ বিশেষভাবে উল্লেখযোগ্য, যা প্রকাশ করে এইচএমভি। যেটি আজও সংরক্ষিত রয়েছে যুক্তরাষ্ট্রের লাইব্রেরি অব কংগ্রেসে।

অন্যদিকে, ১৯৫২ সালের ১৯ জানুয়ারি কুমিল্লার মোগলটুলিতে জন্ম নেয়া আনোয়ারুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের ছাত্র ছিলেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি নিজেকে নিবিষ্ট রেখেছেন কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্য নিয়ে গবেষণায়। নজরুলচর্চায় তার অবদানকে বিশেষভাবে মূল্যায়ন করে বাংলা একাডেমি এ বছর তাকেও এই সম্মাননায় ভূষিত করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ