Views Bangladesh Logo

হবিগঞ্জে ওসিকে হুমকি দেওয়া বৈছাআ নেতা মাহদী হাসান পুলিশ হেফাজতে

বিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার সন্ধ্যায় তাকে হেফাজতে নেয়া হয় বলে জানিয়েছেন শায়েস্তাগঞ্জ থানার ওসি আবুল কালাম।

হবিগঞ্জের পুলিশ সুপার ইয়াছমিন খাতুন জানিয়েছেন, হবিগঞ্জ পুলিশ মাহদী হাসানকে হেফাজতে নিয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

পুলিশের হাতে আটক এক যুবককে ছাড়িয়ে আনতে শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় যান মাহদী। সেখানে ওসির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। ওই কথোপকোথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

এর পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মাহদীকে শোকজও করা হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসির সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান মাহদী। কথার এক পর্যায়ে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে ওসিকে বলেন, ‘আমরা আন্দোলন করে গভর্নমেন্ট রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন।’

‘এখন বলছেন আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এইখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ