Views Bangladesh Logo

প্রযুক্তি ও কর্মসংস্থানে আনসার ও ভিডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি দেশে-বিদেশে প্রযুক্তির উন্নয়ন এবং কর্মসংস্থান তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বুধবার (২০ মে) গাজীপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আনসার সদস্যরা গ্রাম থেকে শুরু করে শহর এবং দুর্গম পার্বত্য অঞ্চল পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগত নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশে অস্থিতিশীল ও অরাজকতা শুরু হয়েছিল। দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার বাহিনীর সদস্যরা গ্রাম ও শহরে আনসার বাহিনী একত্র হয়ে কাজ করেছে। দুর্যোগকালে আনসার বাহিনী দেশের মানুষের সেবা নিশ্চিত করেছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে এই বাহিনী একটি স্বতন্ত্র ও শৃঙ্খলা বাহিনীর মর্যাদা লাভ করেছে।

বাহিনীর বহুমুখী কর্মকাণ্ডের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। নানা ধরনের প্রযুক্তি তৈরির পাশাপাশি বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিলান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্যরা বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রতি জোরদারে সক্রিয় ভূমিকা রাখছে। একই ভাবে নগর এলাকায় টিডিভি সদস্যরা শহরে নিরাপত্তায় ভূমিকা রাখছে। ফলে শুধু নিরাপত্তা রক্ষা নয় সামাজে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও ভূমিকা রাখছে। তাদের এমন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সঞ্জিবন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রধান করে কর্মসংস্থান তৈরি করছে। তাদের বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে। এই বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ অভিজ্ঞতায় তাদের ভিশন এবং নির্দিষ্ট কর্ম পরিকল্পনা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এর আগে সকালে একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। মূল অনুষ্ঠানে যোগদানের আগে তিনি বিভিন্ন জেলা থেকে আসা আনসার সদস্যদের সাথে তাদের অপারেশনাল চ্যালেঞ্জ ও কর্মপদ্ধতি নিয়ে সরাসরি মতবিনিময় করেন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ