Views Bangladesh Logo

চাকরি জাতীয়করণ

আনসার সদস্যদের বিক্ষোভ, প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ

 VB  Desk

ভিবি ডেস্ক

চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে সাধারণ আনসার সদস্যরা বিক্ষোভ করছেন। রবিবার (২৫ আগস্ট) রাজধানীতে সচিবালয়ের সামনে ও প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে তারা বিক্ষোভ করেন।

আনসার সদস্যরা সকাল থেকে জিপিও মোড়, খাদ্য অধিদপ্তরের সামনে, প্রেসক্লাবের সামনে এবং সচিবালার সামনে জড়ো হয়েছেন। এ সময় তারা চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কয়েক হাজার আনসার সদস্য দেশের বিভিন্ন এলাকা থেকে আসেন। এ সময় সেনাবাহিনীর কয়েকটি টিম সেখানে দেখা যায়।

বিক্ষোভে অংশ নেওয়া আনসার সদস্য মো. কালাম গাজী বলেন, আমরা অস্ত্র চালানোসহ বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত। সরকারি-বেসরকারি স্থাপনা ও দপ্তরে সশস্ত্র পাহারা দিই। গত ৫ আগস্ট যখন পুলিশ চলে যায় তার পর সারাদেশে সব স্থাপনা ও থানা পাহারার দায়িত্ব পালন করি। কিন্তু দীর্ঘদিন থেকে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। কিন্তু আমাদের চাকরি জাতীয়করণ করা হচ্ছে না। তাই আমরা জাতীয়করণের এক দফা দাবিতে আন্দোলনে নেমেছি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ