Views Bangladesh Logo

টাঙ্গাইলে আনসার সদস্যকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় হানিফ খান (৪০) নামের এক সাময়িক বরখাস্ত হওয়া আনসার সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। ইতোমধ্যে এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

নিহত হানিফ খান উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা বক্তার আলী খানের ছেলে। স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে বিলপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাঁর ওপর অতর্কিত হামলা চালায় এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাতেই নিহতের স্ত্রী মনিরা সুলতানা বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখ করে আরও ৫-৬জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে বাসাইল থানার ওসি আলমগীর করিব জানান, এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার পর দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ