আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানার মুখে আরেক পাকিস্তানি ক্রিকেটার
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে ম্যাচ চলাকালে অন-ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তির মুখে পড়েছেন আরেক পাকিস্তানি ক্রিকেটার। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে দলটির ওপেনার গুল ফিরোজাকে ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
ম্যাচের পঞ্চম ওভারে হংকংয়ের বাঁহাতি স্পিনারের বল সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ফিরোজা। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউ ব্যবস্থা না থাকায় তাকে মাঠ ছাড়তে হয়। তবে সাজঘরে ফেরার পথে ব্যাটের দিকে ইশারা করে তিনি ব্যাটে বল লেগেছে বলে জানান এবং আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করন।
ম্যাচের পঞ্চম ওভারে হংকংয়ের এক বাঁহাতি স্পিনারের বল সুইপ করতে গিয়ে লেগ বিফোর উইকেটের (এলবিডব্লিউ) শিকার হন ফিরোজা। অন-ফিল্ড আম্পায়ার আউটের সংকেত দিলে ডিআরএস বা রিভিউ ব্যবস্থা না থাকায় তাকে প্যাভিলিয়নে ফিরে যেতে হয়। তবে সাজঘরে ফেরার পথে ব্যাটের দিকে ইঙ্গিত করে ব্যাটে বল লেগেছে বলে জানান এই পাক ওপেনার। এ সময় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করন।
পরবর্তীতে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্ত লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত হন গুল ফিরোজা। ২৪ মাসের মধ্যে এটি ফিরোজার দ্বিতীয় অপরাধ। ফলে তার শৃঙ্খলা রেকর্ডে মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে ২-এ।
মাঠের আম্পায়ারদের অভিযোগের পর ম্যাচ রেফারি সুপ্রিয়া দাস শাস্তির সিদ্ধান্ত দেন। নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় ফিরোজার আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে ব্যাটার শেফালি বর্মাকে আউট করার পর ড্রেসিংরুমের দিকে ইঙ্গিত করে উদযাপনের দায়ে পাকিস্তান অধিনায়ক ফাতেমা সানাকেও ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা ও ১টি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।
হংকংকে ৭২ রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। সেমিফাইনালে তাদের মুখোমুখি হতে হবে শ্রীলঙ্কার, অন্যদিকে প্রথম সেমিফাইনালে লড়াই করবে বাংলাদেশ ও ভারত।
মতামত দিন