Views Bangladesh Logo

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহে আরো এক শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া একদিনে ভর্তি হয়েছে আরও ২০ শিশু ।


বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। হামের উপসর্গ ছাড়াও সে আরও কিছু শারীরিক জটিলতায় ভুগছিল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।


শুক্রবার (১০ এপ্রিল ) সকালে এ বিষয়টি নিশ্চিত করেন  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মুহাম্মদ মাইনউদ্দিন খান। তিনি বলেন, তিন বছর বয়সী আব্দুল্লাহকে হামের উপসর্গ নিয়ে গত ২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শিশুটি নগরের জামতলা মোড় এলাকার মো. রনি ও আরিফা আক্তার দম্পতির ছেলে।


মুহাম্মদ মাইনউদ্দিন আরও বলেন, গত ১৭ মার্চ থেকে হাসপাতালে হাম রোগ নিয়ে এ পর্যন্ত ৩৪৪ শিশু চিকিৎসা নিয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৬২ শিশু। এর মাঝে মৃত্যু হয়েছে ১০ শিশুর। বর্তমানে হাসপাতালে হাম শনাক্ত হয়ে চিকিৎসাধীন আছে ৭২ শিশু।


এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা.গোলাম মাওলা জানান, অনেক শিশু হামের পাশাপাশি নিউমোনিয়া, ডায়রিয়া নিয়ে হাসপাতালে আসছে। পরিস্থিতি সামাল দিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ৮ম তলায় ডেডিকেটেড ইউনিট চালু করা হয়েছে।


তিনি আরও বলেন, হাম অত্যন্ত ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ হওয়ায় এটি হাঁচি-কাশি বা সরাসরি সংস্পর্শের মাধ্যমে দ্রুত বাতাসে ছড়িয়ে পড়ছে। সচেতনতার সঙ্গে হাম সংক্রমণ রোধে সবাইকে কাজ করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ