Views Bangladesh Logo

বঙ্গবন্ধু টানেলে আবারও দুর্ঘটনা

 VB  Desk

ভিবি ডেস্ক

চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে আবারও দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোররাতে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত এই টানেলে একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দেয়ালে ধাক্কা দিলে এ ঘটনা ঘটে। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অধীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে দায়িত্বরত সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি সংবাদমাধ্যমকে জানান, আনোয়ারা প্রান্ত থেকে শহরমুখী একটি ব্রয়লার মুরগিবাহী মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ভেতরে একপাশের দেয়ালে ধাক্কা দেয় এবং বেশ খানিকটা পথ দেয়াল ঘেঁষে এগিয়ে যায়। এতে প্রায় ৮০ ফুট দীর্ঘ ডেকোরেটিভ বোর্ড ক্ষতিগ্রস্ত হয়। মিনি ট্রাকের ড্রাইভার সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বলে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তার ধারণা।

এই ঘটনায় মিনি ট্রাকটি জব্দ করা হয়েছে তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান এই প্রকৌশলী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ