Views Bangladesh Logo

ভারত থেকে দেশে এলো আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতের নুমালীগড় রিফাইনারি টার্মিনাল থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেল হেড ডিপোতে পৌঁছেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে এ চালানের তেল পার্বতীপুর ডিপোতে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডিপো ইনচার্জ আহসান হাবিব চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

এপ্রিল মাসে এই চালানসহ পার্বতীপুর ডিপোতে মোট ২৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হয়েছে। এর আগে মার্চ মাসে এসেছে ২২ হাজার টন ডিজেল। নিয়মিত আমদানির অংশ হিসেবে গত ২৮ এপ্রিল ভারতের নুমালীগড় টার্মিনাল থেকে পাম্পিং শুরু হয় এবং ৩০ এপ্রিল মধ্যরাতে পুরো কার্যক্রম শেষ হয়।

বাংলাদেশ ও ভারতের মধ্যে হওয়া চুক্তির আওতায় ভূগর্ভস্থ পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, এ ব্যবস্থার ফলে দ্রুত ও নিরাপদে জ্বালানি পরিবহন সম্ভব হচ্ছে, যা দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে ডিপোর একাধিক সূত্র জানিয়েছে, আগামী মে মাসেও পর্যাপ্ত পরিমাণ ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে, যাতে দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা যায়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ